ঢাকা | বঙ্গাব্দ

৬১% ইহুদিরা মনে করেন ইসরায়েল যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য দায়ী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
দ্য ওয়াশিংটন পোস্ট ছবির ক্যাপশন: দ্য ওয়াশিংটন পোস্ট
ad728
যুক্তরাষ্ট্রের অনেক ইহুদিরা গাজা যুদ্ধ চলাকালে ইসরায়েলের আচরণে অসন্তুষ্ট বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। এক জরিপে দেখা গেছে, ৬১% মনে করছেন ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে এবং প্রায় চার জনের মধ্যে একজন দাবি করেছেন দেশটি গণহত্যার জন্য দায়ী।

জরিপে দেখা গেছে, ইসরায়েলের বর্তমান সরকারের প্রতি অসন্তোষ বিশেষভাবে প্রবল। মোট ৬৮% ইসরায়েলিরা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বর প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এদের মধ্যে ৪৮% তার নেতৃত্বকে ‘দুর্বল’ হিসেবে মূল্যায়ন করেছেন, যা পাঁচ বছর আগে পিউ রিসার্চ সেন্টার-এর জরিপের তুলনায় ২০% বৃদ্ধি পেয়েছে।

জরিপ অনুযায়ী, যদিও ইহুদিরা হামাসকে যুদ্ধের জন্য দায়ী মনে করেন, তবুও অনেকেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধনীতির প্রতি সমর্থন কমিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স